Saturday, 16 February 2013

আজকাল কম বেশি প্রায় সকলেরই এক বা একাধিক সাইট আছে।শখের বশে সাইট তৈরির পাশাপাশি অনলাইনে বিবিধ কাজের জন্য সাইট তৈরি করে থাকেন। যানা অনলাইনে নিয়মিতভাবে ত্তয়েব সাইটের কাজ করে থাকেন তারা SEO বা Search engine optimization শব্দের সাথে পরিচিত। কিন্তু নবীন যারা তাদের এই সম্পর্কে ধারণা অনেকটাই কম। কিংবা ভাসা ভাসা ধারণা আছে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে এদের সংখ্যাত্ত কম নয়। নবীন প্রবীণ সবারই নিজের সাইটের জন্য কিংবা অন্য সাইট প্রস্তুত করার জন্য SEO সম্পর্কে ধারণা থাকা একান্তভাবে প্রয়োজন। আর এই সকল বিষয়কে সামনে রেখেই সীমিত জ্ঞানের উপর ভরসা করে টেকটিউন পরিবারের সবার জন্য SEO নিয়ে একটি ধারাবাহিক টিউন করার চেষ্টা করতে যাচ্ছি। যেকোন ধরনের ভুল ভ্রান্তি মন্তব্যের মাধ্যমে ধরিয়ে দিলে এটি আমার আপনার তথা সকলের জন্য ভালো হবে যে আমরা একটি শুদ্ধ বিষয় জানতে যাচ্ছি।যাই হোক আর কোন কথা নয় আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনার দিকে অগ্রসর হতে পারি।

No comments:

Post a Comment